সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

যুক্তরাষ্ট্র থেকে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

কয়েকজন আফগান অভিবাসী। পুরোনো ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগান অভিবাসীদের একাংশকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন এক কর্মকর্তা এবং সাবেক সেনাসদস্য ও অধিকারকর্মীদের একটি জোট এ তথ্য জানিয়েছে। ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখল ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান ছেড়ে আসা অনেকেই এ সিদ্ধান্তের মুখে পড়েছেন।

আফগান অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ‘আফগান ইভাক’-এর প্রধান শন ভ্যানডাইভার বলেন, যাদের ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, তাদের অনেকেই ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর দেশ ছেড়েছিলেন। তাদের কেউ কেউ এমন ব্যক্তির ভাই ও সন্তান, যাদের পরিবারের সদস্যরা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছেন। ভ্যানডাইভারের আশঙ্কা, তালেবান এসব পরিবারকে লক্ষ্যবস্তু করার যথেষ্ট কারণ খুঁজে পেতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ জনের বেশি আফগান অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। একসঙ্গে এতসংখ্যক আফগানকে বহিষ্কারের ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্যোগ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন লুইজিয়ানা অঙ্গরাজ্যে কয়েক ডজন আফগান অভিবাসীকে আটক করেছে। তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম দফার ফ্লাইট সোমবারের মধ্যেই পরিচালিত হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসীদের পাকিস্তান হয়ে আফগানিস্তানে পাঠানো হবে। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সরাসরি আফগানিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারছে না ওয়াশিংটন।

ট্রাম্প দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব পদক্ষেপে যথাযথ আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বর্ণগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির আশঙ্কাও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিযানসংক্রান্ত নিরাপত্তার কারণে ভবিষ্যতে কাদের ফেরত পাঠানো হবে, সে বিষয়ে তারা নিশ্চিত করবে না।

ভ্যানডাইভার মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগানদের সাময়িক সুরক্ষিত মর্যাদা দেওয়ার জন্য আইন পাস করতে। এর মাধ্যমে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।

এদিকে, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত দুই লাখ নয়, ২০ লাখের বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

যুক্তরাষ্ট্র থেকে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

আপডেট টাইম : ০১:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬