সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যে বিল পাসের জন্য সংসদে ওয়াকআউট করল জামায়াত

জাতীয় সংসদ । ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল-২০২৬ পাসের পর বিলটিকে গণবিরোধী উল্লেখ করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সংসদ চলাকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য এখন সংসদ থেকে ওয়াকআউট করছি।’

এরপর বিরোধীদলীয় জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং- সব রিডিংয়ে উনারা সহযোগিতা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না? এটা জানার জন্য।’

তিনি বিরোধীদলীয় এমপিদের অধিবেশনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ‘আশা করি মাগরিবের নামাজের পর আবার অংশগ্রহণ করবেন।’

এদিন যেসব বিল পাস হয়েছে তার মধ্যে অন্তত ছয়টি বিল নিয়ে আপত্তি তোলে বিরোধীদল। সময় স্বল্পতা ও পর্যাপ্ত বিতর্কের সুযোগ না থাকা নিয়েও আপত্তি জানানো হয়।

এর আগে সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি হুবহু, ১৫টি সংশোধন করে এবং ১৬টি পরে আরও যাচাই-বাছাই করে বিল আকারে আনার সুপারিশ করে।

বৃহস্পতিবারের অধিবেশনেও সময় বণ্টন নিয়ে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, বিরোধী সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, অথচ মন্ত্রীরা দীর্ঘ সময় ধরে জবাব দিচ্ছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যে বিল পাসের জন্য সংসদে ওয়াকআউট করল জামায়াত

আপডেট টাইম : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬