সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 80

নিজস্ব প্রতিবেদক। জনতার কন্ঠ.কম

রাতের অন্ধকারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা অবৈধ বালু উত্তোলনকারীচক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি ও শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র হয়েছে যা বর্তমানেও চলমান আছে। অবৈধ এই বালু উত্তোলন এই ষড়যন্ত্রেরই অংশ। শিক্ষার্থীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খুবই দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এছাড়াও, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবহিতকরণ পত্র এবং শাহজাদপুর থানায় সাধারণ ডায়রি করেছেন।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫