সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাজধানীতে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী আহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 44

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সমন্বয় সভা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলকালে দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়, এতে বংশাল থানার ইউসুফ নামের একজন কর্মী আহত হন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান। তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের এক নেতাকে বিষয়টি অবহিত করেন। শোয়েব মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে তাদের সাহায্য করতে নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি বংশালের নেতাদের আটকে রাখার চেষ্টা করা হয়। তবে তারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে টাকা ফেরত চাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। সর্বশেষ, শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং টাকার বিষয়টি জিজ্ঞাসা করেন। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটে এবং তা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাজধানীতে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী আহত

আপডেট টাইম : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫