সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে ঝটিকা মিছিল: আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 59

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ির মহালছড়ি থানা ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাজধানীতে ঝটিকা মিছিল: আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫