সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, গ্রেপ্তার তিনজন

তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।

পুলিশ জানায়, নাশকতার চেষ্টাকালে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, গ্রেপ্তার তিনজন

আপডেট টাইম : ১১:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬