সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাজধানীর বাড্ডায় ফের বাসে আগুন

  • ন্য
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 33

মাত্র দুই দিনের ব্যবধানে ফের রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিট পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাজধানীর বাড্ডায় ফের বাসে আগুন

আপডেট টাইম : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫