সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাজশাহীসহ চার বিভাগের সব জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের শঙ্কা

কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে। পুরো বাংলাদেশের ওপর দিয়ে রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে হবে।

তিনি আরও জানান, কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা (উত্তর দিকের জেলাগুলো) ও সিলেট বিভাগের সব জেলা এবং খুলনা ও ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত কম প্রভাব থাকবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাজশাহীসহ চার বিভাগের সব জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের শঙ্কা

আপডেট টাইম : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬