সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাণীনগরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা

নওগাঁর রাণীনগর অঞ্চলে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা করছেন এই এলাকার চাষীরা। তারা মনে করছেন, অন্যান্য বারের তুলনায় এবার বেশি ফলন পাওয়া যাবে। তবে আলু উত্তোলনের সময় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। এখন শেষ মূহুর্তে আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
গত বছর আলুর আবাদ করতে গিয়ে নানা সমস্যায় পড়েন চাষিরা। প্রথমে আলুর দাম থাকলেও ভরা মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় অনেককে লোকসান গুনতে হয়। তাই অনেকেই এবার আলুর চাষ করছেন না। তবে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকেই বেশী পরিমান জমিতে আলু লাগিয়েছেন। রাণীনগরের সিলমাদার, ভেটি, গুচিয়া গাড়ি, ছাতারদিঘী,হরিপুর  বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা গেছে আলুর আবাদ।
চারদিকে শুধু সবুজ আর মাটির গন্ধ।উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন আলু গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। চলতি মৌসুমে রাণীনগরের প্রায় প্রতিটি ইউনিয়নেই ব্যাপকভাবে আলু চাষ হয়েছে।
আবহাওয়া এইরকম অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
রাণীনগর উপজেলা কৃষি অফিসার মোসাঃ মোস্তাকিমা খাতুন বলেন, এবছর রাণীনগর উপজেলায় (১০ হাজার ৪৫ হেক্টর) জমিতে আলুর চাষ হচ্ছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে (২১ হাজার ৬৪০মেট্রিক টন) আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে থেকে কিভাবে অনুকূল পরিবেশে আলু উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে। এবং কৃষক অনেক আশাবাদী এ বছর আলু থেকে অধিক লাভবান হতে পারবে।
সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও ন্যায্য বাজার নিশ্চিত করা গেলে আলু চাষ হতে পারে কৃষকের স্বচ্ছলতার অন্যতম মাধ্যম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাণীনগরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা

আপডেট টাইম : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬