সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 73
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার বৃদ্ধা নারী বাদি হয়ে রোববার রাতে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।
লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের এই ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন রাতে বৃদ্ধা নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কৌশলে যুবক লিটন দেবনাথ ওই বৃদ্ধা নারীর ঘরে প্রবেশ করে। এরপর ওই বৃদ্ধা নারী তাকে চিনতে পারলে তার মুখের মধ্যে কাপড় গুজে দিয়ে যুবক লিটন দেবনাথ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
দ্রুত ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ওই বৃদ্ধা নারী বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার নওগাঁতে পাঠানো হয়েছে। আর মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫