সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

রাণীনগরে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষরোপন

নওগাঁর রাণীনগর উপজেলার নিভৃত দু’টি গ্রাম দাউদপুর-বেলবাড়ি গ্রাম। এই গ্রামে গড়ে তোলা হয়েছে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার। সেই পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা।

বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন, গ্রামের রাস্তা সংস্কার করাসহ নানা কর্মকান্ড পরিচালানা করে আসছে পাঠাগার কমিটির সদস্য ও গ্রামের যুবকরা। দাউদপুর ও বেলবাড়ি দু’টি গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে বিনির্মাণের লক্ষ্যে এমন কর্মকান্ড চালানো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে মাদক বিরোধী র‌্যালী ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, পাঠাগার কমিটির সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম পিন্টু, সম্পাদক মো. মশিউর রহমান মিতুল, পাঠাগার কমিটির সকল সদস্য, দুই গ্রামের গণ্যমান্য বক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

এদিন কর্মসূচির প্রথমেই প্রধান অতিথি পাঠাগার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। এরপর দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বৃক্ষরোপন করেন। পরে মাদক বিরোধী সচেতনতামূলক র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন প্রধান অতিথি।

আয়োজকরা জানান, দাউদপুর-বেলবাড়ি প্রিমিয়ার লীগের (শর্ট পিচ) সেমিফাইনাল খেলা শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় সুপার ওভারে ডিবি লায়ন দল ১০ উইকেটে ডিবি ফোর্সসেস দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে পাঠাগার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন। দাউদপুর ও বেলবাড়ি গ্রামকে আদর্শগ্রাম হিসেবে বিনির্মাণ করার পরও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

রাণীনগরে মাদক বিরোধী র‌্যালী-বৃক্ষরোপন

আপডেট টাইম : ০৭:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬