দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্র উপজেলার বেলঘড়িয়া গ্রামের এক হতদরিদ্র পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আশ্রয়হীন হয়ে পড়া বিজেন্দ্র এর পরিবারের হাতে এই সহায়তার ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.রাকিবুল হাসান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
প্রাথমিকভাবে পরিবারটিকে ২ বান্ডেল ঢেউটিন এবং ৬০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়, যা বাড়ি মেরামত ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা প্রতিটি আশ্রয়হীন ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে।”
সুবিধাভোগী বিজেন্দ্র বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান এবং পরিবারটির দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















