সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন Logo রোগীকে বাঁচাতে নিজেই রক্তদাতা হলেন চিকিৎসক Logo মণিপুরে জাতিগত সংঘাতের জেরে প্রাণ গেল পাঁচজনের Logo কৃষক কার্ডের মাধ্যমে জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস Logo আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন দেওয়া হলো কাভার্ডভ্যানে Logo তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে, মিলছে নতুন তথ্য Logo যুদ্ধবিরতি শেষ, রাশিয়া-ইউক্রেনের সতর্কবার্তা অ্যাপে সাইবার হামলা Logo ১৭৪ ভবনের নকশা অনুমোদনে সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা Logo ১৭ শিক্ষকের প্রতিষ্ঠানে ১০ শিক্ষার্থী,পাস করেননি কেউ Logo জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

রাতেই ৬ জেলায় ঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) রাতের মধ্যেই দেশের ৬ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এই অবস্থায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ১থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন

রাতেই ৬ জেলায় ঝড়ের আশঙ্কা

আপডেট টাইম : ০৯:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬