সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সিরাজগঞ্জের শাহজাদপুরে

রাতের অন্ধকারে সড়ক ও জনপথের মাটি শতশত ট্রাকে যাচ্ছে ইটভাটায়!

সন্ধ্যা নামলেই শুরু হয় মাটিখেকোদের আনাগোনা। রাতের গভীরতার সাথে সাথে বেপরোয়া হয়ে ওঠে মাটিদস্যুরা। অন্ধকার গাঢ় হলেই মাটিবাহী দানবীয় ট্রাক তীব্র আলো জ্বালিয়ে একে একে জড়ো হয় নির্ধারিত স্থানে। ঘড়ঘড় আওয়াজ করে ভেকু মেশিন চালিয়ে খামচি দিয়ে মাটি তুলে সাজিয়ে দেয় ড্রাম ট্রাকে। এরপর মাটিভর্তি ট্রাকগুলো ছুটে যায় ইটভাটার দিকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে এভাবেই রাতের অন্ধকারে সড়ক ও জনপথের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মাটি ব্যবসায়ীরা রাতের অন্ধকারকে বেছে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির মহাসড়কের নীচে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু মেশিন লাগিয়ে মাটি কেটে ভরা হচ্ছে ড্রাম ট্রাকে। একে একে ট্রাক ভর্তি করে তীব্র আলোর হেডলাইট জ্বালিয়ে ছুটে চলে সারি সারি ২৫/৩০টি ট্রাক। এসব ট্রাকের বেশিরভাগ ড্রাইভার ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দু’জন ড্রাইভার জানান, তারা শুধু ট্রাকে করে মাটি নিয়ে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাবলুর ইটভাটায় দিয়ে আসছে। অপরদিকে ভেকু মেশিনের কাছে চেয়ার-টেবিল নিয়ে বসে থাকা মাটির পয়েন্টের ম্যানেজার পরিচয়দানকারী আকাশ জানান, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে মাটি কাটছে। সরকারের সব নিয়ম মেনেই কাটি কেটে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সড়ক ও জনপথের জায়গা থেকে তিনি মাটি কাটছেন না। তবে পানি উন্নয়ন বোর্ডের কাছে থেকে টেন্ডারের মাধ্যমে অনুমতি পেয়ে নদী খননের বালু কেটে বিক্রি করছেন বলে জানান তিনি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন জানান, খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল মুঠোফোনে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে

রাতের অন্ধকারে সড়ক ও জনপথের মাটি শতশত ট্রাকে যাচ্ছে ইটভাটায়!

আপডেট টাইম : ০৯:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬