সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাতের অভিযানে কোম্পানীগঞ্জে আটক হলেন আ. লীগের সমর্থকরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়ার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে বসুরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. সোহেল (সাং-মুছাপুর, কোম্পানীগঞ্জ), সিরাজুল (৩৫) (সাং-পশ্চিম মোহাম্মদনগর, কোম্পানীগঞ্জ), শরিয়ত উল্যাহ মিলন (৪৫) (সাং-চরহাজারী, কোম্পানীগঞ্জ), মো. হুমায়ুন কবির (৪০) (সাং-পশ্চিম মোহাম্মদনগর, সিরাজপুর ইউপি, কোম্পানীগঞ্জ), মো. শেখ ফরিদ (৪০) (সাং-মোহাম্মদনগর, সিরাজপুর ইউপি, কোম্পানীগঞ্জ) ও জাহাঙ্গীর আলম (৪৫) (সাং-চরহাজারী, কোম্পানীগঞ্জ)।
ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাতের অভিযানে কোম্পানীগঞ্জে আটক হলেন আ. লীগের সমর্থকরা

আপডেট টাইম : ০৪:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬