সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাত নামলেই জমে ওঠে অবৈধ বালু বাণিজ্য

নেত্রকোনার সদর উপজেলার মেদনি ইউনিয়নের বড়ওয়ারি বালুর ঘাটে গভীররাতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি প্রভাবশালী মহল।

স্থানীয় ও এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকেই নেত্রকোনা জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার নাম নিয়ে বালু উত্তোলন চলছে। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে দুর্গাপুর থেকে প্রতিদিন গভীর রাতে দুই থেকে তিনটা করে নৌকা দিয়ে লাল বালু এনে বড়ওয়ারি ঘাট থেকে বিক্রি করে আসছে একটি চক্র।

এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী বলেন, নেত্রকোনা সদর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়নি। যদি তারা দুর্গাপুর থেকে গভীর রাতে বালু আনে তাহলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্তকর্তাকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

বড়ওয়ারি ঘাটের বালু ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক নেতা উজ্জল উদ্দিন খান বলেন, আমাদের ইজারাকৃত ঘাটে অনেক নৌকায় আসে। যেমন ধান নিয়ে আসে পাথর নিয়ে বালু নিয়ে আসে।

দুর্গাপুর থেকে গভীর রাতে লাল বালু নিয়ে এসে আপনার ঘাটে বালু আনলোড করছে এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমার জানা নেই। এই নৌকার মালিক পক্ষকে জিজ্ঞাসা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাত নামলেই জমে ওঠে অবৈধ বালু বাণিজ্য

আপডেট টাইম : ১১:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬