সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৭০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 80
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম খন্দকার নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ফুলজোড় নদীর বেড়াবাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন নদী ও ফসলি জমির মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
প্রশাসনের এ কঠোর অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষের পাশাপাশি অবৈধ বালু ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করে এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫