রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে ধানগড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম প্যারিস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিনসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন,“জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রামের ইতিহাসে যুবদল সবসময়ই সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার যুবদল নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রায়গঞ্জ বাজার এলাকা।

রিপোর্টার: 



















