সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক সংস্কারকাজে চরম অবহেলার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালমা খাতুন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসখুর গ্রামের দবির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর )সকালে শফিকুল ইসলাম স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে আব্দুল মোনায়েম কোম্পানির সড়ক সংস্কারকাজ চলছিল। তবে সেখানে কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি।
সড়কের ওপর ওয়েল্ডিং মেশিন ও ড্রাম রেখে অর্ধেক রাস্তা সংকুচিত করে কাজ চলছিল। পরিস্থিতি বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী গতি কমালে একই দিক থেকে আসা একটি ট্যাংক লরি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত সালমা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে জান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর আব্দুল মোনায়েম কোম্পানির কর্মীরা দ্রুত তাদের সরঞ্জামাদি সরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
কোম্পানির সিকিউরিটি ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, “সকালে ওই স্থানে আমাদের কর্মীরা কাজ করছিল।”
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।”
দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, গত সাত মাসে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না নিলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

আপডেট টাইম : ০৮:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫