সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে সিএনজি-নসিমন সংঘর্ষে আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌর বাসস্ট্যান্ডে সিএনজি ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা হলেন— মোঃ শহিদুল ইসলাম (৫১), মোঃ তৌহিদুল ইসলাম (২৬), মোঃ নূরুল ইসলাম এবং মোঃ হায়দার আলী। তাদের মধ্যে শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া এলাকার বাসিন্দা। অপর দুইজন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াগোবিন্দ ও খোকশাবাড়ী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত সিএনজি ও নসিমন গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে সিএনজি-নসিমন সংঘর্ষে আহত ৪

আপডেট টাইম : ০৮:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬