সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাসেল ভাইপারের কামড়ে রাজবাড়ীতে কৃষকের মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • 54
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 সকালে ভোরের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ, ওই এলাকার মনির উদ্দিন শেখের, ছেলে।
নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, “সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ, নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাদশা ছিলেন, এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাসেল ভাইপারের কামড়ে রাজবাড়ীতে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫