সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রেলসেতুতে নাট-বল্টুর বদলে বাঁশের কচি ব্যবহার !

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 131

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি রেলসেতুর স্লিপারের সঙ্গে রেলের সংযোগে লোহার নাট-বল্টুর বদলে বাঁশের কচি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে দহকুলা রেলসেতুর উপরে  বাঁশের কচি দেখতে পেয়েছে স্থানীয়রা। সেতুটির উপরে এমন ২৫টি স্থানে এই বাঁশের কচি দেখা গেছে বলে জানিয়েছেন কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা নামে এক ব্যক্তি। আর এতে এই রেলপথের সেতুটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে তিনি বলেন।

ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের এই সেতুটির উপর দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৮টি আন্ততঃনগর ও মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে থাকে। যেকোন সময় একটি বড় রকমের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় কৈবর্তগাঁতী, লাহিড়ী মোহনপুর ও দহকুলা গ্রামের লোকজন জানান, স্থানীয় মাদকাসক্ত যুবকেরা মদ গাঁজা খাবার জন্য রাতের অন্ধকারে উক্ত রেল সেতু ও তার দুই পাশের রেলপথের নাট বল্টু ও ফিসপ্লেট চুরি করে বেচে দেয়। এরাই দহকুলা রেল ব্রিজের উপরের রেল ও স্লিপারের সংযোগ স্থলের নাট বল্টু চুরি করেছে বলে তাদের ধারণা। সংশ্লিষ্ট এলাকার লোকজন অভিযোগ করেন, রেলপথ মেরামতকারী কর্মীরা সাময়িকভাবে চুরি যাওয়া নাট বল্টুর স্থলে বাঁশের কোঞ্চি ব্যবহার করে ট্রেন চলাচল করাচ্ছেন। আর এতে চরম ঝুঁকি নিয়ে এই পথে হাজার হাজার ট্রেন যাত্রী চলাচল করছেন। এরা অবিলম্বে উক্ত সেতুর উপরের চুরি যাওয়া নাট বল্টু নতুন করে সংযোজন করার জন্য রেল কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন।

কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা জানান, রেলসেতুর উপর দিয়ে হেঁটে যাবার সময় সেতুর উপর অন্তত ২৫ স্থানে রেল ও স্লিপারের সংযোগ স্থলে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের তৈরি বল্টু লাগানো দেখেছেন,পরে এটি মোবাইলে ভিডিও ধারণ করেন। প্রায় ১০০ফুট লম্বা এই সেতুটি এখন ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেন হুরাইরা।

এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খানের সঙ্গে যোগযোগ করলে তিনি জানান, বিষয়টি তিনি অবহিত নন। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে এ ব্যাপারে কর্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রেলসেতুতে নাট-বল্টুর বদলে বাঁশের কচি ব্যবহার !

আপডেট টাইম : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫