সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রেলস্টেশনে চাপ নেই, স্বস্তিতে যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের চাপ থাকলেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীরা নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ করে নিজ নিজ গন্তব্যের ট্রেনে উঠছেন। টিকিটধারী যাত্রীদের উপস্থিতি থাকলেও অতিরিক্ত ভিড় নেই, নেই কোনো ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খল পরিবেশ।

স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, সারাদিনে মোট ৫৫টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন এবং তিন জোড়া বিশেষ (স্পেশাল) ট্রেন রয়েছে। এখন পর্যন্ত ২৫টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। কোথাও কোনো শিডিউল বিপর্যয় নেই।

সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। 

banglanews24

মোহনগঞ্জগামী যাত্রী আকাশ দেওয়ান বলেন, স্টেশনে কোনো ভোগান্তি হয়নি। ট্রেনও সময়মতো ছাড়ছে। এবারের যাত্রা অনেক স্বস্তির।

উপকূল এক্সপ্রেসে নোয়াখালীগামী যাত্রী সবুজ বলেন, আগের মতো ভিড় নেই, টিকিট নিয়ে সহজে ট্রেনে উঠতে পেরেছি। পরিবেশও ভালো।

বনলতা এক্সপ্রেসে রাজশাহীগামী যাত্রী ফকিরউদ্দিন মৃধা বলেন, সময়মতো ট্রেন ছাড়ছে, কোনো ঝামেলা হয়নি। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছি।

banglanews24

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত কোচ সংযোজন, বিশেষ ট্রেন চালু এবং নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এতে যাত্রীদের ভোগান্তি কমেছে।

কমলাপুর রেলস্টেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, গত কয়েকদিনে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, দায়িত্বশীলভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রেলস্টেশনে চাপ নেই, স্বস্তিতে যাত্রীরা

আপডেট টাইম : ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬