সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি রুবেল আটক

র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি রুবেল আটক। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ অভিযানে সুধারাম মডেল থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার অন্যতম আসামি ইউসুফ প্রকাশ রুবেল (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী সূত্র জানায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টার দিকে নোয়াখালীর সুধারাম থানাধীন কালাধরাপ ইউনিয়নে একটি ডাকাতিসহ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ছায়া তদন্ত শুরু করে।
এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্তে প্রকাশ পায়, ইউসুফ প্রকাশ রুবেলও এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি রুবেল আটক

আপডেট টাইম : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬