সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলের বিকল্প মাদক ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মো. মনির হোসেন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। উদ্ধার হওয়া ফেয়ারডিল ফেন্সিডিলের মতোই নতুন মাদক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সয়দাবাদ মোড়ের সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়। আটক মনির বগুড়া জেলার ধুনট উপজেলার শহরাবাড়ী গ্রামের মো. আবু সাঈদের ছেলে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলের বিকল্প মাদক ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

আপডেট টাইম : ১২:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬