সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

র‌্যাবের হাতে গ্রেপ্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ওয়াজ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাত ২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী ও সিপিএসসি বগুড়া যৌথ অভিযান চালিয়ে শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াজ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে।

শনিবার দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২০১২ সালের ২৩ আগষ্ট ওয়াজ আলীর নেতৃত্বে আসামিরা সাব্বির নামে এক ব্যক্তির উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। ওইদিন বগুড়ায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাব্বির। এ ঘটনায় ওসমান গণি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচার শেষে চলতি বছরের ২৭ আগষ্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজারা টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডাদেশ দেন।  রায়ের পর থেকেই ওয়াজ আলী পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

শাহজাদপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

র‌্যাবের হাতে গ্রেপ্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

আপডেট টাইম : ১২:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫