সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুখোশ পরা এক বা একাধিক দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা ছকিনা বেগমের কক্ষে ঢুকে পড়ে। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ তিন বছর আগে মারা যান। তাঁদের দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
স্বজনদের দাবি, ঘটনার সময় ঘর থেকে কোনো টাকা বা মালামাল লুট হয়নি। তবে স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে বাধা পেয়ে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডাকাতির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫