সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরের নির্বাচনী মাঠে সরব জামায়াত প্রার্থী মিজানুর রহমান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 85
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন। মাঠ–ঘাট গ্রাম–পথ হাট–বাজার থেকে শুরু করে ঘরের উঠোন পর্যন্ত প্রতিদিন জনতার মাঝে ছুটে বেড়াচ্ছেন তিনি। সমৃদ্ধি, ন্যায়, ইনসাফ ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরছেন প্রার্থী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পোরজনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাচড়া এলাকা সহ বিভিন্ন গ্রাম এবং হাট বাজারে গণসংযোগ পরিচালনা করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন বয়সী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা, অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, কৃষকের স্বার্থরক্ষা, স্বাস্থ্যসেবা সংকট ও শিক্ষা খাতে উন্নয়নের বিষয়ে মতামত শোনেন।
মিজানুর রহমান বলেন, “জনতার সাথে, জনতার মাঝে থেকেই আমাদের এই পথচলা। পরিবর্তন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই কাজ করছি। জনগণই শক্তি, জনগণই আমাদের প্রেরণা। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাকে স্বাগত জানান। অনেকেই জানান, উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাগুলোর সমস্যা সমাধানে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুরের নির্বাচনী মাঠে সরব জামায়াত প্রার্থী মিজানুর রহমান

আপডেট টাইম : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫