সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় পশু চিকিৎসক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পথচারীরা জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্কলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজি। অতিরিক্ত যানজটের কারনে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি কমালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে  সঞ্জয় কুমার সুত্রধর মারা যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাঘাবাড়িতে ট্যাঙ্কলরির চাপায় ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় পশু চিকিৎসক নিহত

আপডেট টাইম : ০২:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬