সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরে বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে  কেন্দ্র করে কনে পক্ষের সাথে বর পক্ষের সংঘর্ষ বাধে। এসময় ক্ষুব্ধ বর পক্ষ কনে পক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট চালিয়েড়ড়ড় বিয়ে না করে চলে যায়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ব্যপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে কনে পক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর)  বিয়ে করতে আসে। এসময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই  কনের বাড়িতে হামলা ভাংচুর এবং লুটপাট চালিয়ে চলে যায়।
কনের স্বজনরা আরও জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেইসাথে প্রায় ২০০ মানুষের খাওয়ার জন্য পাঁচ মন দুধের দই,  এক লক্ষ টাকা দামের গরু জবাই করে আয়োজন করা হলেও তুচ্ছ ঘটনায় বর পক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাংচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
এদিকে এমন তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ করে হামলা ভাংচুর লুটপাটের খবরে  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা শাহজাদপুরকে ব্রাহ্মনবাড়িয়ার সাথে তুলনা করে কটাক্ষ করতেও ছাড়ছে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুরে বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে

আপডেট টাইম : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫