সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ১২ই নভেম্বর সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শাহজাদপুর উপজেলার দারিয়াপুরের মৃত আফের শেখের ছেলে মোঃ ফরহাদ (৪০), ইসলামপুর রামবাড়ীর মৃত আমিরুল ইসলাম সাচ্চুর ছেলে মোঃ ওমর ফারুক (৪২) এবং শক্তিপুরের মৃত কালাম ফকিরের ছেলে মোঃ আব্দুল জলিল (৪১)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করি। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।”
তিনি আরও জানান, স্থানীয়ভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষের আশঙ্কা থাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত সোমবার সকাল থেকেই শাহজাদপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশকে মোটরসাইকেলযোগে টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই টহল অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বর্তমানে শাহজাদপুর পৌর এলাকাসহ আশেপাশের এলাকার পরিস্থিতি  শান্ত ও স্বাভাবিক রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মী আটক

আপডেট টাইম : ০৯:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫