সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

শাহজাদপুরে শীতের মধ্যেই  ঘন ঘন লোডশেডিং, জনজীবনে চরম দুর্ভোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শীতের মৌসুমেও ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত পাঁচ দিন ধরে শাহজাদপুর পৌরসভাসহ পুরো উপজেলায় দিনে ও রাতে মিলিয়ে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে দৈনিক প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরোয়া কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শীতের এই সময়ে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় অন্ধকারে ডুবে যাচ্ছে জনপদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারির শুরু থেকেই দেশব্যাপী গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। গ্যাসভিত্তিক একাধিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব না হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন গ্রাম ও শহর এলাকায়।
শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত। সমিতির দায়িত্বাধীন এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ কম থাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হচ্ছে। ফলে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বাড়ছে এবং পুরো উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে।
এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ শামীম হাসান বলেন,
বর্তমান সমস্যাটি সাময়িক। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে। আমরা আশা করছি আগামী এক থেকে দুই দিনের মধ্যেই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা জানান, শীতের মৌসুমে এ ধরনের অনিয়মিত লোডশেডিং জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে শীতের মধ্যেই  ঘন ঘন লোডশেডিং, জনজীবনে চরম দুর্ভোগ

আপডেট টাইম : ০৭:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬