সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরে হতদরিদ্রদের মাঝে আলোকবর্তিকার রোজার বাজার বিতরণ

শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ‘আলোকবর্তিকা’র সদস্যদের উদ্যোগে দরিদ্র ও অসহায় শতাধিক মানুষের মাঝে চাউল, চিনি, ছোলা, লবণ, পিয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন পণ্য বিতরণ করা হয়। ‘আলোকবর্তিকা’র উদ্যোক্তা ও কর্ণধার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু তাঁর সংগঠনের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ ঈদ উপহার বিতরণ করেন।
এদিন রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ আলোকবর্তিকার আলোকছটারা।
এ ব্যাপারে সংগঠণটির কর্ণধার ও সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু বলেন,  শিক্ষার পাশাপাশি আলোকবর্তিকা’র সদস্যরা নৈতিক ভাবে সমৃদ্ধ হবে এবং সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে উন্নত মানসিকতা নিয়ে গড়ে উঠবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাহজাদপুরে হতদরিদ্রদের মাঝে আলোকবর্তিকার রোজার বাজার বিতরণ

আপডেট টাইম : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬