সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহীন আফ্রিদির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

টি–২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। হাঁটুর চোটে পড়ায় আসন্ন ২০২৬ টি–২০ বিশ্বকাপকে দলটির প্রধান পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে । অস্ট্রেলিয়ায় ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে গিয়ে মাঠে ফিল্ডিং করার সময় হাঁটুতে আঘাত পান তিনি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি আলোচনায় তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়।

পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শাহীনকে লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে, এবং প্রাথমিক পর্যায়ে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত চিকিৎসা মূল্যায়নের পর তার চোটের প্রকৃতি ও প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় জানানো হবে।

বিবিএলে তার অভিষেক মৌসুমও ছিল মোটেই সুখকর নয়। চার ম্যাচে মাত্র দুটি উইকেট নেওয়া শাহীন রান দিয়েছেন অতিরিক্ত, ইকোনমি ছিল ১১.১৯, গড় ৭৬.৫০। এমনকি প্রথম ম্যাচে বিপজ্জনক বোলিংয়ের অভিযোগে তাকে বোলিং আক্রমণ থেকেও সরিয়ে নেওয়া হয়েছিল। সর্বশেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তেই হয় তাকে। উল্লেখযোগ্য বিষয়, একই হাঁটুতে তিনি আগে অস্ত্রোপচার করিয়েছিলেন এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।

ব্যক্তিগত বিবৃতিতে আফ্রিদি টুর্নামেন্ট শেষ করতে না পারায় হতাশা প্রকাশ করে বলেন, “ব্রিসবেন হিটে খেলতে দারুণ উপভোগ করেছি। দলকে পুরো মৌসুমে সাহায্য করতে না পারা দুঃখজনক। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারব।”

শাহীনকে আগেই জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি–২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে নতুন চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন পাকিস্তান দল ও সমর্থকদের দৃষ্টি পিসিবির মেডিক্যাল আপডেটের দিকে, কারণ বড় মঞ্চের আগে দলটির অন্যতম সেরা অস্ত্রকে হারানোর ঝুঁকি মোটেও ছোট নয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহীন আফ্রিদির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

আপডেট টাইম : ০৮:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫