সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রবীণ রাজনীতিবিদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৮ এপ্রিল) সকালে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
মরহুম আব্দুল আজিজ দীর্ঘদিন শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত গণহত্যা সিরাজগঞ্জ অনুসন্ধান কমিটির উপদেষ্টা ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 


















