সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রমজান আলীর (৩১) একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রিমান্ডের নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল আলম জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে পরদিন মঙ্গলবার রাতে শিক্ষক রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক রমজান আলী স্কুলে শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন। গত ২৬ নভেম্বর শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরে অসুস্থতা বোধ করে। পরে তার মা স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।

দুদিন পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেখে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম কালবেলাকে জানান, ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তবে এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ কালবেলাকে বলেন, আমাদের স্কুলের শিক্ষক এমন কাজ করতে পারে না। স্কুলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

আপডেট টাইম : ০৭:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫