সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শেরপুরে সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 94

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বগুড়া জেলার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম বিশ্বাস সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের বোনজামাই রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটর সাইকেলযোগে বাড়িতে আসছিলেন।

ছোনকা এলাকায় পৌঁছলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম জনতার কণ্ঠ.কমকে জানান, ছোনকা এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেন আবুল কালাম বিশ্বাস। গুরুতর আহত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আবুল কালাম বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনতার কণ্ঠ পরিবার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শেরপুরে সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

আপডেট টাইম : ১০:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫