সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শেষ গানের পরই নিথর পেহেলী ভৈরবী, ফিরলেন লাশ হয়ে

সিলেটের বিশ্বনাথে মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উদীয়মান বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭)। মাত্র ১৭ বছর বয়সেই বাউল অঙ্গনে পরিচিতি পাওয়া এই সম্ভাবনাময় শিল্পীর শেষ রাতটিও কেটেছিল ভক্তদের গান শুনিয়ে। কিন্তু সেই আসর শেষে বাড়ি ফেরার পথই যে তার জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত!

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহের (রহ.) মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন পেহেলী। পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকালে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন পেহেলী। বৈরাগী বাজারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনার পর সেই পোস্টটিই এখন তার জীবনের শেষ স্মৃতি হয়ে রইল।

পুলিশ সূত্র জানায়, ভয়াবহ এই বাস সংঘর্ষের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবীও ছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে।

তার এই অকাল মৃত্যুতে বাউল ও লোকসংগীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহশিল্পী, সংস্কৃতি কর্মী ও সাধারণ ভক্তরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

One thought on “শেষ গানের পরই নিথর পেহেলী ভৈরবী, ফিরলেন লাশ হয়ে

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ গানের পরই নিথর পেহেলী ভৈরবী, ফিরলেন লাশ হয়ে

আপডেট টাইম : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬