সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার সময় দিল বিএনপি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 67

জনতার কন্ঠ ডেস্ক:

শোকজের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের পক্ষ থেকে ৭ দিনের সময় চাইলেও বিএনপি আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে।

বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে সাত দিন সময় চাওয়া হয়েছিল। কিন্তু দল তাকে সে সময় না দিয়ে ২৪ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (২৪ আগস্ট) জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

পরে সোমবার (২৫ আগস্ট) এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে বক্তব্যের ভুল ধরতে আহবান জানিয়েছেন  ফজলুর রহমান:
ফজলুর রহমান বলেন, আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নেব। এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু সংখ্যক মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান। তার বাসার সামনে ‘মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের’ এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার সময় দিল বিএনপি

আপডেট টাইম : ০৯:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫