সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শ্বশুরবাড়ির নির্যাতনে জামাই খুনের ঘটনায় পলাতক স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামী। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে জামাই আক্তারুজ্জামান রুবেলকে (২৫) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তাররা হলেন— নিহতের স্ত্রী জেসমিন খাতুন (২৩) ও শ্যালক মিজানুর রহমান (৩৮)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১৩, রংপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত আক্তারুজ্জামান রুবেল ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল।

আরও পড়ুন: স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু

গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক বিরোধের জেরে জেসমিন খাতুন তার বাবার বাড়িতে চলে যান। পরে রুবেল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। স্ত্রী জেসমিন, শ্যালক মিজানুর এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে রুবেলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহত রুবেলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গত ২৯ এপ্রিল বিকেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকার একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শ্বশুরবাড়ির নির্যাতনে জামাই খুনের ঘটনায় পলাতক স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬