সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি: বিরোধীদলীয় হুইপ

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সকল বাতিল শক্তি একত্রিত হয়ে প্রতিবেশী বিদেশিদের সহায়তা নিয়ে দাঁড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। মানুষ প্রত্যাশা করছিল এবার দাঁড়িপাল্লার জোয়ার কেউ ঠেকাতে পারবেনা। কিন্তু তা হয়নি।

রোববার (২২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার বাইরে অবস্থানরত সকল রুকন, বর্তমান ও সাবেক সদস্য, সাথী, কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে ইন্টেটেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদেরকে ( জামায়াত) কে মেইন স্ট্রিমে আসতে দেইনি।  গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।

রফিকুল ইসলাম খান আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সেক্রেটারি কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন “আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়বো না। তাদের মতই আপনারাও সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অবজ্ঞা করে কথাবার্তা বলছেন। জুলাইকে পাশ কাটিয়ে আপনারা অতীতকে ভূলে যাচ্ছেন। জনগণ তা মানবেনা। তিনি বলেন টালবাহানা না করে অতিসত্তর গণপরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে জনরোষ থেকে বাঁচার চেষ্টা করেন।

তিনি বলেন, ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবেনা ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত এদেশে ইসলামের বিজয় না হবে ততোদিন আমরা লড়ে যাবো ইনশাল্লাহ। ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাজের অঘোষিত নেতাদেরকেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ওমর (রা) মতো সাহসী লোকদের আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও  সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফসর ড.শায়েখ আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ড.হেলাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দীন।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আলী আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ইসলামি ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ প্রমূখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি: বিরোধীদলীয় হুইপ

আপডেট টাইম : ০২:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬