সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ষড়যন্ত্র রুখতে কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল

এবারের নির্বাচনে ভোট ডাকাতির সমস্ত ষড়যন্ত্র রুখতে চাই। আমরা নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি, র‌্যাব, সিভিল প্রশাসন সহ সকলের কাছে বলতে চাই  এবার জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, আমরা প্রতিটি কেন্দ্র (সেন্টার) থেকে আমাদের হিস্যা বুঝিয়ে না নিয়ে যেতে দিবো না। এবার জয় হবে দাঁড়িপাল্লা প্রতীককের ইনশাআল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা হাকিমপুর হিলি পৌরসভার চারমাথা মোড়ে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
গতকাল রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর হিলি পৌর শহরের চারমাথা মোড়ে পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল এর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধানঅতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জনগনের রায়ে ক্ষমতায় আসলে জনগনকে সাথে নিয়ে হিলিকে মাদক মুক্ত করা হবে। প্রশাসনের উন্নয়ন করার প্রয়োজন হলে তা করা হবে।
তিনি আরও বলেন,জনগণের উপর আস্থা হারিয়েছে বিধায় জনগনকে ভয়ভীতি দেখাচ্ছে একটি বিশেষ দল। জনগণের মন ভালবাসা দিয়ে জয় করতে হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, হিলি স্থলবন্দরের যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে উন্নয়ন হয়নি। পৌরসভায় সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়। হিলি রেলস্টেশন বৃটিশের রেলস্টেশন কিন্তু আন্তঃনগর ট্রেন থামবে না কেন? প্রয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়ন ঘটিয়ে গণমানুষকে সাথে নিয়ে এখানে (হিলিতে)  আন্তঃনগর ট্রেন থামাবার ব্যবস্থা করবো  ইনশাআল্লাহ!
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহবায়ক মোঃ আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান, আব্দুর রশিদ সহ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা সঞ্চালনা করেন উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান। পরে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর বাজারে অনুষ্ঠিত পথসভায় অংশ গ্রহণ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ষড়যন্ত্র রুখতে কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল

আপডেট টাইম : ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬