সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় রয়েছে বগুড়া ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.উম্মে হানি পৃথ্বী। ইতিমধ্যে তাকে নিয়ে রাজনীতির মাঠে বেশ জড়োসড়ো ভাবে চলছে আলোচনা। তিনি হতে পারেন বিএনপি থেকে সংরক্ষিত আসনে নারী এমপি প্রার্থী।
জানা যায়, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মেডিকেল কলেজ থেকে মাঠের রাজনীতিতে বেশ অভিজ্ঞতা রয়েছে ডা.উম্মে হানির। দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক পরিচিতি লাভ ও বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে একাধিক বার লাঞ্ছিত হয়েছেন রয়েছেন অবরুদ্ধ হয়ে তার পরেও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুঁজি করে ফ্যাসিবাদ বিরুদ্ধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সামনের সারিতে নেত্রীত্ব দিয়ে দলের ক্ল্যান্তিলগ্নে।
বগুড়া এলাকার ভোটার রহিম বলেন, ডা.উম্মে হানি অনেক ভালো মনের মানুষ। তিনি আমাদের সব সময় পাশে থাকেন,বিনামূল্যে চিকিৎসা সেবাও পাওয়া যায় তার কাছ থেকে তিনি যদি সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি হোন তো আমাদের জন্য ভালো হবে।
জাহানারা বেগম নামের আরো একজন বলেন,ডা.উম্মে হানি নারীর জন্য সব সময় লড়াই করেন তিনি চিকিৎসক হিসেবেও ভালো আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন,বর্তমান সংসদ ও মন্ত্রী পরিষদ অনেক তারুণ্যের জয়জয়কার সেখানে ডা.উম্মে হানি সংরক্ষিত নারী আসনে এমপি হতে পারলে ভালোই হয়। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে চিকিৎসা সেক্টরে ভালো কাজ করতে পারবে পাশাপাশি মানুষের সেবা করতে পারবে।
বগুড়া ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা উম্মে হানি পৃথ্বী বলেন, আমি দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছি,মানুষের মাঝে চলার চেষ্টা করি সব সময় সেবামূলক কর্মকান্ড চালায়। ফ্যাসিস্ট সরকারের সময় সামনে থেকে লড়াই করে গেছি, দল যদি আমাকে মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনে সুযোগ দেন তাহলে মানুষের সেবার জন্য কাজ করে যাবো। এখন পর্যন্ত স্থানীয় দলী নেতাকর্মীরা আমাকে সমর্থন করে যাচ্ছে এবং ভালোবাসা পাচ্ছি তাদের। আশা করি দল আমাকে সঠিক মূল্যায়ন করবে।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















