সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

সকল বিপ্লবীদের মাঝে বেঁচে থাকবেন ওসমান হাদি: ভিপি অমর কৃষ্ণ দাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস।

এক শোকবার্তায় ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহান সৈনিক ছিলেন ওসমান হাদি। হাদি শহীদ হলেও তার মৃত্যু নেই। যুগ যুগ ধরে সকল বিপ্লবী মানুষের বেঁচে থাকবেন তিনি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়, শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সকল বিপ্লবীদের মাঝে বেঁচে থাকবেন ওসমান হাদি: ভিপি অমর কৃষ্ণ দাস

আপডেট টাইম : ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫