সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ভূরুঙ্গামারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় নিজ বাড়ির সামনে একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আব্দুল রাজ্জাককে ১৬ নম্বর আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তার আব্দুল রাজ্জাক উপজেলা যুবলীগের সভাপতির পাশাপাশি সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী মামলায় ভূরুঙ্গামারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬