আপডেট টাইম :
০৬:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
40
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। এই রদবদলের প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটেও।
দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ, যা শুরু হওয়ার কথা আগামী মাসে। তবে মাঠের বাইরের আলোচনা-সমালোচনা এখনো থামেনি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বোর্ডকে ঘিরে চলছে নানা বিতর্ক।এই প্রেক্ষাপটে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সমালোচনার বিষয়ে কথা বলেছেন। আজ তিনি বলেন, ‘এটা আসলে একটা পরিকল্পিত বিষয়, একটা বাহিনী ‘বট বাহিনী’ বলেও যেটার কথা কিছুদিন আগে শুনেছি।
তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে।’তবে এসব সমালোচনা শেষ পর্যন্ত প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস মিঠুনের। তিনি বলেন, ‘তবে আমার মনে হয় না এটা সফল হবে। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট। তামিম ভাই প্রথম দিন সংবাদ সম্মেলনে এসেই বলেছিলেন, ক্রিকেটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য।’
ক্রিকেটারদের ভাবমূর্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মিঠুন বলেন, ‘আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ক্রিকেটারদের যে ভাবমূর্তি ছিল, এখন সেটা আগের জায়গায় নেই। আমরা বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সেখানে অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করে বসে। কেউ একটা নেতিবাচক মন্তব্য করলেই অনেকে সেটা দেখে না বুঝেই আরেকটা নেতিবাচক মন্তব্য করে।’