সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সমুদ্রপথে দুঃস্বপ্ন: লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশি নিহত

ফাইল ছবি

আফ্রিকার দেশ লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি অভিবাসী নৌকা উল্টে যাওয়ার খবর পেয়েছে তারা। প্রথম নৌকায় বাংলাদেশ থেকে আসা ২৬ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয় নৌকায় আট শিশুসহ ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুজন মিশরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক।

রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার করে। এ ছাড়া মৃতদের লাশ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেয় সংস্থাটি।

অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত ও জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়।

One thought on “সমুদ্রপথে দুঃস্বপ্ন: লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশি নিহত

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সমুদ্রপথে দুঃস্বপ্ন: লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ১১:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫