চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। তার পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছিল। তবে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ধর্মাবলম্বী স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের বিনিময় ছাড়াই ওই তরুণকে এক শতক জমি দান করে দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) কালবেলা অনলাইনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ি উপজেলার সাবরেজিস্টার। কিন্তু সরকারি বিধিমালা জানার আগে এখনই তিনি দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করতে চাননি।
জানা যায়, সোনালি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় ভেরিফিকেশনের সময় এই জমি সংক্রান্ত জটিলতা তৈরি হয়।
বিস্তারিত আসছে…

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















