সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সলঙ্গায় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 121

প্রতিবেদক, সলঙ্গা:

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মো. সাহাজুল বিশ্বাস (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২০ আগস্ট ২০২৫) ভোররাতে নাটোর-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান চালানো হয়।  আটক সাহাজুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া ইউনিয়নের মহিষকুন্ডি (বর্তমানে মুসলিম নগর) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ  করা হয় আটক সাহাজুল দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সলঙ্গায় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

আপডেট টাইম : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫