কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
একটি আত্মহত্যার ঘটনায় ফোনে করে বক্তব্য চাইলে সাংবাদিকের উপর বিরক্তি প্রকাশ করেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
ঠাকুরগাঁও থেকে প্রেমিকার খোঁজে আসা এক প্রেমিক যুবক বিষপানে আত্মহত্যা করেছে এ সংক্রান্ত একটি সংবাদে বক্তব্য নেওয়ার জন্য সোমবার (৪ আগষ্ট) রাতে ওসিকে ফোন দেন দৈনিক আজকের পত্রিকার কামারখন্দ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ।
এ সময় ওসি আব্দুল লতিফ বিরক্তি প্রকাশ করে বলেন, ডেইলি যদি চার-পাঁচবার ফোন দিতে হয় ভাই! প্রেসক্লাবের সভাপতি তো এতবার কল দেয় না। সিনিয়র সাংবাদিকরা আছেন, কামারখন্দের সব দায়িত্ব একা আপনাকেই দিলো নাকি?” এরপর তিনি কলটি কেটে দেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মারুফ বলেন, একটি আত্মহত্যার ঘটনার সংবাদ প্রকাশ করতে অবশ্যই সংশ্লিষ্ট থানার ওসি বা কর্মকর্তার বক্তব্য প্রয়োজন। এ জন্য আমি সোমবার রাতে ওসি সাহেবকে ফোন দেই। তিনি ফোন পেয়ে বিরক্ত হয়ে এসব মন্তব্য করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, আসলে আমি গতকাল রাতে পেরেশানির মধ্যে ছিলাম। তার সাথে এই বিষয়ে কথা হয় নাই। আমি তাকে বলেছি, ভাই আমি খুব প্যারার মধ্যে আছি, আমার অন্যান্য অফিসার আছে ওদেরকেউ জিজ্ঞেস করবেন ভাই। তাছাড়া ওনার সাথে আমার কন্টিনিউ কথা হয়। আমার কারও সাথে কখনো বিতর্ক হয় নাই। ইতিপূর্বে অনেকবার ওনার সাথে কথা হয়েছে, অনেকবার তথ্য দিয়েছি।

রিপোর্টার: 


















